বেআইনি বালি খাদান বন্ধ করে দিল পুলিশ ও সিআরপিএফ - The News Lion

বেআইনি বালি খাদান বন্ধ করে দিল পুলিশ ও সিআরপিএফ

 


দি নিউজ লায়ন;  দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমকলা এলাকায় কংসাবতী ব্রিজের নিচ থেকে বালি তোলার কাজ করছিল এক বালি ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ওই বেআইনি বালি খাদানে হানা দেয় লালগড় থানার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা।তারা গোটা এলাকা ঘিরে একটি ট্রাক ও একটি জেসিবি মেশিন সহ বালি তোলার সরঞ্জামগুলি আটক করে নিয়ে যায়। 


 সেই সঙ্গে ওই বেআইনি বালি খাদান টি কে বন্ধ করে দেয় পুলিশ। বেআইনি বালি খাদান মালিকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। উল্লেখ করা যায় যে রাজ্যে পরিবর্তন হওয়ার পর মা মাটি মানুষের সরকার লালগড়এর আম কলা ঘাটে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণ করে। যার ফলে ঝাড়গ্রাম এর সাথে লালগড়ের দূরত্ব অনেক কমে যায়। সেই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি খাদান করে বালি তুলে বিক্রি করছিল এক বালি ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। 


পুলিশ বিষয়টি জানার পর রবিবার ঘটনাস্থলে এসে বালি খাদান টি কে বন্ধ করে দেয়। সেই সঙ্গে ওই বালি খাদান এর মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। স্থানীয় বাসিন্দারা বলেন যেভাবে বালি তোলা হচ্ছিল তাতে যে কোনো সময় সেতুটির ক্ষতি হতে পারত। তাই পুলিশ সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাই তারা খুব খুশি বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.